

কেএম সবুজ: শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুক পোস্ট থেকে সারজিসের বিয়ের বিষয়টি জানা যায়।সারজিস আলমকে শুভেচ্ছা জানিয়ে আসিফ মাহমুদ লেখেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক। সেই সঙ্গে একটি ছবিও পোস্ট করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। যাতে সারজিসকে বরের সাজে দেখা যাচ্ছে। ছবিতে তার পাশে রয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে শুভেচ্ছা জানান বাংলাদেশ নিয়ে ভারতীয় বিতর্কিত করা ময়ূখ রঞ্জন ঘোষ। তিনি তার পোস্টে লেখেন,থাকবে না সারজিস আলম আর আইবুড়া থাকবে না লড়াই চলতে থাকবে তবে আজ যু দ্ধ বিরতি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমন্বয়ক, সুবক্তা ছোট ভাই সার্জিস আলমকে বৈবাহিক জীবনের অনেক শুভেচ্ছা জানাই ভারত থেকে।ভালোবাসা ময়ূখ রঞ্জন ঘোষ।উল্লেখ্য ,একই মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করে সারজিসকে অভিনন্দন জান্সন হাসনাত আবদুল্লা ও । পোস্টে তিনি সারজিসের দাম্পত্য জীবনে মঙ্গল কামনা করেছেন।তবে সারজিস আলম কোথায় এবং কাকে বিয়ে করেছেন, এ ব্যাপারে কিছু উল্লেখ করেননি কেউই।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭