ঢাকামঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

রাজশাহীতে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ পালন


ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

ফজলে হাসান,রাবি প্রতিনিধি:   রাজশাহীতে জাতীয় স্থানীয় সরকার দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসকের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে ১০ টায় রাজশাহী প্রসাশকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালী উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক (যুগ্নসচিব) পারফেজ রায়হান।

এসময় জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক র‌্যালীটি পরিদর্শন করে পুনরায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। বিশেষ অতিথি উপ-পরিচালক স্থানীয় সরকার রাজশাহী জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রাজশাহী টুকটুক তালুকদার, জেলা প্রশাসক (সার্বিক) মহিনুল হাসান, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান। এ সময় মুক্তিযোদ্ধাগণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ অন্যান্য সরকারি দপ্তরে কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।