

ফজলে হাসান, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে।
বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো.আখতার হোসেন মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাকসু নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে জানান।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,প্রণীত রোডম্যাপ অনুযায়ী, ১. শিক্ষক ও শিক্ষার্থীদের অনলাইনে রাকসু বিধিমালার খসড়া সংশোধনী সম্পর্কে পরামর্শ ও মতামত প্রদানের শেষ তারিখ ২৮.০৩.২০২৫ রাত ১১:৫৯ মিনিট; ২. রাকসু বিধিমালা ও নির্বাচনের আচরণবিধি চূড়ান্তকরণ ও প্রকাশ ১৩.০৪.২০২৫; ৩. খসড়া ভোটার তালিকা প্রকাশ ২৮.০৪.২০২৫; ৪. ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ৩০.০৪.২০২৫ রাত ১১:৫৯ মিনিট; ৫. চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৩.০৫.২০২৫; ৬. মনোয়নপত্র বিতরণ ১৫.০৫.২০২৫; ৭. মনোনয়নপত্র দাখিল ১৯.০৫.২০২৫; ৮. মনোনয়নপত্র নিরীক্ষা ও বাছাই-২০.০৫.২০২৫; ৯. প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ২২.০৫.২০২৫; ১০. মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫.০৫.২০২৫; ১১. প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭.০৫.২০২৫; ১২. ভোটগ্রহণ- জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহ।রাকসু বিধিমালার খসড়া অনলাইনে প্রকাশের তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। নির্বাচন পরিচালনার জন্য গঠিতব্য কমিশন/কমিটি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭