ঢাকাশুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

রমজানে বাজারে কোন খাদ্য ঘাটতির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা


ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি:   রমজান উপলক্ষে বাজারে তেল সহ যে সমস্যা রয়েছে আগামী সাত দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিদর্শন শেষে ট্যানারি মালিকদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসময় বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, এবারের রমজানে বাজারে কোন খাদ্য ঘাটতির সম্ভাবনা নেই। সাত দিনের মধ্যে খেজুরসহ সব জিনিস পত্রের দাম কমে আসবে। এবারের রমজানে সবকিছুই মজুদ রয়েছে। আশা করি কোন বাজারকেন্দ্রিক সমস্যা হবে না।এসময় তিনি ট্যানারি মালিকদের পরিবেশ দূষণ থেকে রক্ষায় সকল ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেন। এসময় শিল্প মন্ত্রণালয়ের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।