গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলা আওয়ামীলীগ সদস্য মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধানকে অপহরণ, চাঁদাবাজি সহ একধিক মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা গেছে, রাজশাহী মেট্রো মতিহার থানার ২০২০সালের অক্টোবর মাসের ১২তারিখের অপহরণ ও চাঁদাবাজির মামলা নং২১,জিআর নং ৩০/২০এর ওয়ারেন্ট মূলে ও উপজেলা বিএনপির অফিস ভাংচুর মামলায় শনিবার সন্ধায় মহিমাগঞ্জ বাজার এলাকা এলাকা থেকে গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক(এস.আই)মানিক রানা সঙ্গীয় পুলিশ ফোর্স তাকে গ্রেফতার করে ।আজ রোববার দুপুরে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ তাকে হাজির করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরন করে।এসময় অন্যান্য মামলার আরও ৩জন আসামীকেও জেল হাজতে প্রেরন করা হয়।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আনোয়ারুল ইসলামকে গ্রেফতার করে আদালতের প্রেরনের বিষয়টি নিশ্চিত করেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪