বাবু হাওলাদার (টঙ্গীবাড়ী) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার মটুকপুর রাহমানিয়া তা’লীমুল কোরআন মাদ্রাসার ৫ম বার্ষিকী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার (১৬ফেব্রুয়ারি) বাদ আছর হইতে গভীর রাত পর্যন্ত উক্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র মাদ্রাসা সভাপতি আলহাজ্ব আক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির টঙ্গীবাড়ী উপজেলা সভাপতি আলহাজ্ব মোঃ আলী আসগর রিপন মল্লিক।প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি হাফিজুউদ্দীন দা, বা, পীর সাহেব দিঘিরপাড়।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুফতি আব্দুল মোমেন (মুরাদাবাদী),বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী বিক্রমপুরী, হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিকী মনপুরী, আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি আমিনুল ইসলাম বুলবুল।সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অবসর) আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক মোল্লা,ওয়াজ মাহফিল পরিচালনা করেন মাওলানা মুফতি সা’দ সা’দী মোল্লা, হাফেজ মাওলানা জুবায়ের বিন নাসি,হাফেজ মাওলানা রফিকু ইসলাম ।ওয়াজ মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এলাকার যুব সমাজ ও মুরুব্বিগণ।ওয়াজ মাহফিল শেষে দেশের শান্তি কামনা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

