

মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি: সাধারণত ভোররাতে অপরাধমূলক কর্মকান্ড হয়ে থাকে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো.জাহাঙ্গীর আলম চৌধুরী (অব)।বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকালে সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের শীতল ঘর কার্যক্রম ও বিএআরসি কর্তৃক তৈরিকৃত খামারি মোবাইল অ্যাপের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এ কথা বলেন।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় সারাদেশে মানুষের নিরাপত্তায় পুলিশ সহ নিরাপত্তা বাহিনী একসাথে কাজ করে যাচ্ছে। এজন্য তিনি ভোররাতেও রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেখতে বেরিয়েছিলেন।
তিনি আরও বলেন, শিল্পাঞ্চল আশুলিয়ায় অনেক শ্রমিক অসন্তোষ ছিল এখন আর সেই অসন্তোষ নেই এটা কাটিয়ে ওঠা হয়েছে আশুলিয়া, সাভার ধামরাইয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্বরত রয়েছেন।আর কৃষি জমি রক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে সরকার।এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ডা মো.এমদাদ উল্লাহ মিয়ানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭