টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের বেতকা ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে ৮ম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ফেব্রুয়ারী) বাদ আছর থেকে মধ্য রাত পর্যন্ত বেতকা চৌরাস্তা মসজিদ মাঠে এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেতকা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আমির হোসেন মোল্লার সভাপতিত্বে মাহফিল প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন আল্লামা শায়েখ হাসান জামিল। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে বয়ান পেশ করেন মাওলানা মুফতী কামরুল ইসলাম আরেফি,মাওলানা মুফতী হারুনুর রশিদ,মাওলানা মুফতী রিয়াজুল ইসলাম বিক্রমপুরী, মাওলানা মুফতী রাকিবুল হাসান সাহেব। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লেলিন, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব সাখাওয়াত হোসেন শেখ,উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খান বাবু প্রমুখ।

