মো: শাকিল শেখ (সাভার) প্রতিনিধি: ঢাকার সাভারের আশুলিয়ায় বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে আশুলিয়ার ইউনিক দাদা মার্কেট এলাকার আনোয়ার মীর একাডেমি স্কুল মাঠে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সাধারন সভার সকলের সম্মতিক্রমে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আকাশ আহম্মেদ বাবুলকে বহিস্কার করা হয়েছে।বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি তুহিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো: কবির হোসেন হাওলাদার।এ সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল মজিদ, সহসভাপতি মো. জাকির হোসেন ও সহ-সাধারণ সম্পাদক মো.তরিকুল ইসলাম,প্রচার সম্পাদক মো.হানিফ।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির নেত্রীবৃন্দসহ বিভিন্ন শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪