ঢাকারবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

বাংলাদেশী পাঁচ কৃষককে পেটানোর ঘটনায় দুঃখ প্রকাশ বিএসএফের


ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

রাবি প্রতিনিধি:   কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা সীমান্তে অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পাঁচ কৃষককে পিটিয়ে আহত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দ বকশী সীমান্তে এ ঘটনা ঘটে। পর দিন শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সীমান্তে বিজিপি – বিএসএফ এক পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি বিষয়টি প্রতিবাদ জানালে দুঃখ প্রকাশ করে বিএসএফ।আহত পাঁচ কৃষক হলেন কৃষ্ণানন্দ বকশী গ্রামের মো. শামসুল, জাবেদ আলী, তাজুল ইসলাম, মো. রিপন ও কাশেম আলী।ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে ফুলবাড়ীর বারোমাসিয়া নদীর তীরে ৫০০ গজ অভ্যন্তরে সীমান্তের ৯৩০ সাব-পিলারে কাছে কয়েক কৃষক ক্ষেতে কাজ করছিলেন। ভারতের নারায়ণগঞ্জ-১৩৮ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গোড়কমণ্ডল সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকেন। এ সময় ভুট্টাক্ষেতে কাজ করা বাংলাদেশি কৃষকরা তাদের বাধা দেন। এ নিয়ে বিএসএপের সদস্যরা ক্ষুব্ধ হয়ে বন্দুকের পেছনের অংশ দিয়ে কৃষকদের আঘাত করেন। এতে পাঁচজন আহত হন। পরে গ্রামবাসী জড়ো হয়ে বিএসএফের সদস্যদের ধাওয়া দিলে তারা পালিয়ে যান। কী কারণে বিএসএফের সদস্যরা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন, তা জানা যায়নি।মারধরের শিকার মো. শামসুল বলেন, ‘ভারতের পাঁচ জওয়ান শূন্যরেখা পার হয়ে গ্রামে ঢুকে পড়েন। আমি জমিতে কাজ করছিলাম। তারা বলে, এখানে থাকা যাবে না, তোমরা চলে যাও। আমি বলি, আমার জমিতে আমি কাজ করব না কেন, আপনারা আপনাদের দেশে চলে যান। এর পর বাগ্বিতণ্ডার এক পর্যায়ে তারা মারধর করে।স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন বলেন, ‘বিএসএফরা স্থানীয়দের মারধর করলে আমরা গ্রামবাসী একজোট হয়ে ধাওয়া দিই। এর পর তারা পালিয়ে যায়।লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ্ মো. শাকিল আলম জানান, শনিবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে ঘটনার প্রতিবাদ জানালে বিএসএফ দুঃখ প্রকাশ করে।শনিবার গোড়কমণ্ডল বিওপি ক্যাম্পের হাবিলদার দেলোয়ার হোসেন বলেন, ‘বিএসএফের মারধরের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। শনিবার বিকেল থেকে পরিস্থিতি শান্ত।ভবিষতে এমনটা ঘটবে না বলেও জানিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।