মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসাবে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়তে পরিত্যক্ত অবস্থায় ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।বুধবার দিনগত রাত ১০ টার দিকে উপজেলার দীঘিরপাড় বাজারস্থ কাঠপট্টির মজিবুর সরদারের কাঠের গোডাউন ও মহসিন কাজীর দোকানের মাঝখানে পরিত্যক্ত অবস্থায় ওই পিস্তল ও গুলি উদ্ধার হয়।টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহিদুল ইসলাম জানান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪