ঢাকাশুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গিবাড়ীতে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা


ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:   মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পাইক পাড়া ছাপরা মসজিদ যুব সংঘের উদ্যোগে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় দক্ষিণ পাইকপাড়া একটি মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন পাইকপাড়া জুনিয়র স্টার বনাম পাইকপাড়া বন্ধু মহল। পাইকপাড়া বন্ধুমহলকে ৫-১ গোলে হারিয়ে পাইক পাড়া জুনিয়র স্টার জয় লাভ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ,আব্দুল্লাহপুর ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোশারফ হোসেন মাদবরের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন আব্দুল বারেক বেপারী,মনির হোসেন শেখ,তোফাজ্জল বেপারী,আনোয়ার হোসেন, মোঃ সোহেল শেখ, মাহাবুব দেওয়ান,বাদল শেখ প্রমুখ। খেলাটিতে চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে একটি ফ্রিজ ও রানার্সআপ ট্রফি হিসাবে একটি স্মার্ট টেলিভিশন প্রদান করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।