ঢাকারবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

গোবিন্দগঞ্জ বি এম বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি:   গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৩ ফেব্রয়ারী) সকালে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি প্রকৌশলী মনোয়ার হোসেন রাজু এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল রায়।দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের মধ্যে শপথ বাক্য পাঠ, প্যারেড এবং মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে উদ্বোধন করা হয়। পরে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল রায় এর সভাপতিত্বে ও শিক্ষিকা নাহিদ ইসলামের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক জাহেদুল ইসলাম, সহকারী শিক্ষক মোখলেছুর রহমান রাজু প্রমূখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।