ঢাকামঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

গোবিন্দগঞ্জে হিমাগারে আলুর বুকিং স্লিপের জন্য কৃষকদের মহাসড়ক অবরোধ


ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি:   গাইবান্ধার গোবিন্দগঞ্জে হিমাগারে আলু রাখার বুকিং স্লিপ না পাওয়ায় কৃষকদের মহাসড়ক অবরোধ করেছে আলু চাষি কৃষকরা।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) হিমাদ্রি কোল্ড স্টোরেজে ভোর থেকেই কৃষকরা এসে কোল্ড স্টোরেজের সামনের মেইন গেটে বুকিং স্লিপ দেয়ার দাবী জানিয়ে দীর্ঘক্ষন ধরে ভীড় করেন কৃষকরা। এসময় হিমাদ্রি কোল্ড স্টোরের ম্যানেজার মোজাম্মেল হক বলেন, স্টোরে ধারন ক্ষমতা অনুযায়ী বুকিং কার্ড বিক্রি হয়ে গেছে।কৃষকরা জানান একদিকে হিমাগারে ভাড়া বৃদ্ধি অপরদিকে গত (১৫ফেব্রুয়ারি) থেকে কার্ড বিক্রি শুরু হয়েছে আজ (১৮ ফেব্রুয়ারী) কার্ড শেষ হয়ে গেলো। এমন উত্তরে অস্বস্তি দেখা দেয় কৃষকদের মাঝে। তারা হিমাগারে আলু রাখার বুকিং স্লিপ না পাওয়ায় কৃষকরা বিক্ষুব্ধ হয়ে বুকিং কার্ডের দাবীতে হিমাদ্রি ক্লোড স্টোরেজ লিমিটেড এর সামনে সকাল ৯টা থেকে সাড়ে ৯টা ও দুপুর সাড়ে ১২ টা থেকে দেড়টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে আলুর রাখার জন্য বুকিং স্লিপ দেয়ার দাবী জানান।খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা,উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান, গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম,হাইওয়ে ওসি মোজাফফর হোসেন, ওসি তদন্ত ইকবাল পাশা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে কৃষকরা অবরোধ তুলে নেয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।