ঢাকাশনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

গোবিন্দগঞ্জে মহাসড়কে দুর্ঘটনা এড়াতে সামাজিক প্রতিবাদ কর্মসূচি পালিত


ফেব্রুয়ারি ১, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি:   সড়ক কোনো মৃত্যুপুরী নয়, আমরা বাঁচতে চাই” স্লোগান নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ঘন্টাব্যাপী এক সামাজিক প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।আজ বিকাল সাড়ে ৪টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়ায় এলাকাবাসীর আয়োজনে দুঘর্টনা কবলিত স্থানে সামাজিক প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও গোবিন্দগঞ্জ ব্যবসায়ী শিল্প সমিতির সভাপতি সানোয়ার হোসেন দিপু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের আহবায়ক আহবায়ক মুস্তাফিজুর রহমান চৌধুরী মুন্নাফ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মতিন,উপজেলা যুবদল নেতা শাহজাহান, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মিনহাজুল তালুকদার রোমান প্রমুখ। উক্ত প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, ছাত্র, শিক্ষিক, অভিভাবক, রাজনীতিবিদ, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ অংশে বকচর-পান্তাপাড়া এলাকায় গত ১৮ দিনে অর্ধশত দুঘর্টনা অসংখ্য মানুষ হতাহত হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা প্রশাসনকে জানালেও যথাযথ ব্যবস্থা নেয়নি। শুধুমাত্র দক্ষিণ বাসস্ট্যান্ড থেকে বকচর কোল্ড স্টোরেজ এলাকাকে দুর্ঘটনা প্রবণ এলাকা ঘোষণা করে সড়কের পাশে গাড়ির গতি সীমা ৩০ কি.মি সম্বলিত সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। কিন্তু যানবাহন চালকদের উদাসিনতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফলতির কারণে একের পর এক দুর্ঘটনায় অকালে ঝরে যাচ্ছে তাজাপ্রাণ। ফলে বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন এলাকাবাসী। সড়ক দূর্ঘটনা প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা না গ্রহণ করলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।