

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাঁপড়ীগঞ্জ এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী কোচ ও সবজী বাহী পিকআপের সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখাপর্যন্ত গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসেছে।শনিবার (১৫ ফেব্রুয়ারি, ২০২৫) দিবাগত রাত ১০টা ২০ মিনিটে মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।স্থানীয়রা জানান, ঢাকাগামী সব্জিবাহী (বেগুন) পিকআপটি (ঢাকা-মেট্রো-ন-১৩-৮৬০৯) অতিরিক্ত লোডের কারণে মহাসড়কে উল্টে যায়। পিছনে থেকে ঢাকাগামী যাত্রীবাহী কোচ (মায়ের আশীর্বাদ, ঢাকা-মেট্রো-ব-১৪ -৯৪৬২) ওই পিকআপকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।এদিকে একই দিন রাত ৮টার সময় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা- টু - রংপুর মহাসড়কের ফাঁসিতলা ১৮ মাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তারা মিয়া (৩৮) নামক এক আটো বাইক চালক নিহত হয়েছে । সে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মোগলটুলি গ্রামের হাছেন আলীর পুএ বলে জানাগেছে। স্হানীয়রা জানায় চলন্ত ১টি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটলে, ঘটনাস্থলেই তারামিয়া নিহত হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭