গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিনদিনব্যাপী অমর একুশে বইমেলার শেষ দিনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা পাবলিক লাইব্রেরির উদ্যোগে। এর আগে গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।শনিবার (২২ ফেব্রুয়ারি, ২০২৫) সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠে আয়োজিত বইমেলা প্রাঙ্গনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং গোবিন্দগঞ্জ ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির সভাপতি সানোয়ার হোসেন দিপু।প্রধান অতিথি তার বক্তব্যে গোবিন্দগঞ্জ পাবলিক লাইব্রেরির সাথে সম্পৃক্ত সকলকে সাধুবাদ জানান। সেই সাথে বই পড়া ও বই কেনার গুরুত্ব তুলে ধরেন।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, গোবিন্দগঞ্জ পাবলিক লাইব্রেরির স্বপ্নদ্রষ্টা মাহফুজার রহমান মুন, সাধারণ সম্পাদক শুভঙ্কর রায় শিতু, যুগ্ম সম্পাদক তানভির কৌশিক, শুভাকঙ্ক্ষী রাসেল মিয়া, সিয়াম সিদ্দিক, কনক সরকার, জোনায়েত জোহা রাহুল, সজীব আহমেদ, দ্বীপ মোহন্ত, হুমায়ূন আহমেদ বিপ্লব, মাহফুজ মুন, আরমান হোসেন , সিয়াম ইসলাম, বৃত্ত মহন্ত, তাহমিদুর রহমান তোহা, জিনাদিন জোহা রোহান, লামিয়া আফরিন , তামান্না রজনী, ইফফাত আরা পিরোজী, নিশাত সাদিয়া সহ আরও অনেকে।

