জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে পূর্ব শক্রতার জেরে মারপিটের অভিযোগ উঠেছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চকবোচাই উত্তরপাড়ায় মারপিটের ঘটনা ঘটে।এ ঘটনায় ভূক্তভোগী আব্দুল হান্নান (৬০) ওই দিন বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সুত্রে জানা যায়, একই গ্রামের আব্দুল মান্নান, পারভেজ মামুন, আব্দুল মতিন ও এনামুল পূর্ব শক্রতার জেরে আব্দুল হান্নানসহ তার পরিবারের উপর হামলা চালিয়ে মারপিট করে।একপর্যায়ে সবাইকে ঘরের ভিতরে তালাবদ্ধ করে রাখে। এসময় তারা হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে চলে যায়।পরে স্থানীয় লোকজন এসে ঘরের তালা ভেঙ্গে বাদী ও তার পরিবারের লোকজনদেরকে উদ্ধার করে।এ ঘটনায় গাবতলী মডেল থানার এএসআই জয়দেব এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

