মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গণ অধিকার পরিষদ টঙ্গীবাড়ী উপজেলা শাখার উদ্যোগে গণ অধিকার পরিষদের বার্তা তৃনমূলে পৌঁছে দিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় উপজেলার আব্দুল্লাহপুর চৌরাস্তায় গণ অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মনসুর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার দিদার আলম। বাংলাদেশ পেশাজীবি অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মো: কাউসার শেখ।গন অধিকার পরিষদ টঙ্গীবাড়ী উপজেলার সভাপতি রুহুল আমিন এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা গনঅধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি মো: অনিক হোসেন, সহ সভাপতি মো: সাইদুল ইসলাম ,যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুর হাসান, গজারিয়া উপজেলা গনঅধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি মো: আবু তাহের বেপারী,মুন্সীগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক সানজিদ মাহমুদ প্রমুখ।

