

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও জামায়াতের নিবন্ধন পুণর্বহালের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকালে জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর শহরের চকবাজার জামে মসজিদ এলাকায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট নজির আহম্মদ, এ আর হাফিজ উল্লাহ, জেলা সেক্রেটারী মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারী মাওলানা নাছির উদ্দীন, এডভোকেট মহসিন কবীর মুরাদ, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, ছাত্র শিবিরের লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি ফরিদ উদ্দিন, সেক্রেটারী আব্দুল আউয়াল হামদু, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, দেশবাসী আশা করেছিল যে, চরম জুলুম-নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তিলাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাসেরও বেশি সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের বিচারিক কার্যক্রমসমূহ সারা বিশ্বে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ ও প্রত্যাখ্যাত। স্বৈরাচারের আমলে গ্রেপ্তারকৃত এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তাকে এখনো আটক রাখায় জাতি বিস্মিত ও হতবাক। অবিলম্বে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে না দিলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন বক্তারা।উক্ত মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর জেলা কর্মপরিষদের সদস্য সরদার সৈয়দ আহম্মেদ, শামসুল ইসলাম, মাওলানা হুমায়ুন কবির, মাষ্টার মমিনুল হক, অধ্যাপক মিজানুর রহমান, জামায়াত নেতা মাওলানা নুর মোহাম্মদ রাসেল, মাওলানা জহিরুল ইসলাম, এডভোকেট আবদুল আউয়াল রাসেল, হারুনর রশীদ, ফয়েজ আহমেদ, এডভোকেট রেজাউল করিম সুমন, মঞ্জুরুল ইসলাম মিরন সহ নেতৃবৃন্দ।পরে সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী হয়ে ডিসি চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে জামায়াত ইসলামী সহ সহযোগী সংগঠন ও ইসলামী ছাত্র শিবিরের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭