

শহীদুল ইসলাম শহীদ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের ৪ দিন পর সবুজ মিয়া (৩৫) নামের এক যুবকের ভাসমান লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম কাজি গ্রামে লাশ উদ্ধারের ঘটনা ঘটে। যুবক সবুজ মিয়া ঐ গ্রামের জহরুল ইসলামের ছেলে। লাশ উদ্ধারের বিষয়টি বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর নিশ্চিত করে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।স্থানীয়রা জানান,সবুজ মিয়া শারীরিক প্রতিবন্ধী। ৪ দিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন মাইকিং করা সহ অনেক খোঁজা খুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। এই অবস্থায় সোমবার সকালে একই গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ,বংশগত ভাবে তারা পরিবারের কয়েকজন প্রতিবন্ধী। এর আগে যুবক সবুজ মিয়ার মা আগুনে পুড়ে মারা গেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭