স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে সদর উপজেলায় বিভিন্ন দেয়ালে লিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হুমকি দেওয়া হয়েছে।গত দুই দিন ধরে সদর উপজেলার টুমচরের শিমুলতলী এলাকায় কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহাবুব ও জেলা সমন্বয়ক এম পারভেজের বাড়ি ও এর আশ-পাশের বিভিন্ন দেয়ালে এমন লেখা দেখতে পাওয়া যায়।দেয়াল গুলোতে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও, ‘ছাত্রলীগ আসছে রাজপথ কাঁপছে’, ‘মুক্তির ডাক ৭১,শেখ হাসিনা আবার আসবে’ এ ধরনের বিভিন্ন লেখা হয়েছে। এসব লেখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁদের পরিবার ও এলাকাবাসী। বর্তমান ছাত্র- সমাজকে ধ্বংস করতে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরেরা পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান এলাকাবাসী।সদর উপজেলার একজন সমন্বয়ক বলেন, কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের বেশিরভাগ সমন্বয়কদের বাড়ির আশ-পাশে বিভিন্ন বাজারের দেয়ালে দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও’ বলে সমন্বয়কদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে।অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। এটি খতিয়ে দেখতে পোশাকে ও সাদা পোশাকে একাধিক টিম মাঠে কাজ করছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই, সমন্বয়কদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪