টঙ্গীবাড়ী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে সংখ্যাগরিষ্ট কৃষক জনগোষ্ঠী কে সু-সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধীপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে শুক্রবার (২৪জানুয়ারি) সন্ধ্যা ৫ টা ৩০ মিনিটে রব-নগরকান্দি মোড় খেলার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ রিপন দেওয়ান এর সভাপতিত্বে ও আশরাফ বাবুর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম (শহিদ) মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি আমিনুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক কাদের পারভেজ ঢালী,উপজেলা কৃষকদলের সিনিয়র সহ সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, সহ সভাপতি দেলোয়ার সিকদার, মজিবর দেওয়ান,জাকির খান, সাংগঠনিক সম্পাদক শওকত মাহমুদ, যুগ্ন সাধারণ সম্পাদক শাহিন মাতবর সহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪