হামিদুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মেসার্স নিউ রফিক অটো রাইস মিল এর পক্ষ থেকে ও স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার সেবাই রহনপুর সহযোগিতায় অসহায় গরিব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শনিবার (১৮ জানুয়ারি) সকাল দশ টায় রহনপুর আহমদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেসার্স নিউ রফিক অটো রাইস মিল এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রফিক, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, মানবতার সেবাই রহনপুর এর সভাপতি মোস্তাফিজুর রহমান জেম প্রমুখ। মোট এক হাজার জন অসহায় গরিব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪