সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় আইডিয়াল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার কর্তৃক আয়োজিত মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ জানুয়ারি) দুপুরের আশুলিয়া নরসিংহপুর নবী সরকার (প্লাজা ২য় তলায়) আশুলিয়া ফার্মাসিস্ট এন্ড কেমিস্টস্ এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় এ আলোচনা সভা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সবুজ বাংলা ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার, আর্ক, ইউ,এস,বি এর ব্যবস্থাপনা পরিচালক মো.মোবারক হোসেন সরকার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার সভাপতি ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো.জহিরুল ইসলাম খান লিটন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি জাহিদ হাসান সিকদার ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলী খান পাপ্পু।এসময় আইডিয়াল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর এম,এ হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন আশুলিয়া ফার্মাসিস্ট এন্ড কেমিস্টস্ এসোসিয়েশনের উপদেষ্টা ফিরোজ আহম্মেদ।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪