টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের দুলাল শেখ এর বাড়ি হতে দাতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১০০মিটার রাস্তার আরসিসি ঢালাই কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুজ্জামান দেওয়ান। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য বাবু হাওলাদার, শাহীন দেওয়ান, বিশিষ্ট সমাজসেবক দিন ইসলাম বালা প্রমুখ।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪