টঙ্গীবাড়ী প্রতিনিধি: মহান বিজয় দিবস ও জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসন এবং ছাত্রজনতা কর্তৃক ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় সোনারং সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে খেলার উদ্বোধন করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন সোনারং সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল গনি,টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো: মোজাফফর হোসেন শেখ,সাধারণ সম্পাদক রনি শেখ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহজাহান বেপারি, যুবদল নেতা আকতার মল্লিক,আব্দুল্লাহপুর ইউপি সদস্য রফিকুল ইসলাম সেলিম, ছাত্র প্রতিনিধি আজিম,জাহিদ প্রমুখ। খেলা পরিচালনা করেন সরকারি হরগঙ্গা কলেজের ক্রীড়া শিক্ষক ইব্রাহিম শেখ। উদ্বোধনী খেলায় যশলং ইউনিয়নের সাথে বালিগাও ইউনিয়ন জয়ী হয়।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪