টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার যশলং ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, যশলং মহিলা লীগের সভানেত্রী সাহিদা বেগম ও সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি স্বপন শিকদার। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম যশলং ইউনিয়নের বাঘিয়া গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে, সাহিদা বেগম যশলং গ্রামের নাসির মালতের স্ত্রী ও স্বপন শিকদার টঙ্গিবাড়ীর বাশঁবাড়ী গ্রামের হোসেন শিকদারের ছেলে। পুলিশ জানায়, রফিকুল ইসলাম ও সাহিদা বেগমকে মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় তাদের নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয় অপর আসামি স্বপন শিকদার কে বুধবার বেলা ১১ টার দিকে তার নিজ বাড়ী হইতে গ্রেফতার করা হয়। টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, মুন্সীগঞ্জ সদর থানার মামলায় তাদেরকে গ্রেফতার করে বুধবার দুপুরে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪