হামিদুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা শহীদ বুদ্ধিজীবি ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। বক্তব্য রাখেন,পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, রহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব বিএনপি নেতা সাংবাদিক আসাদুল্লাহ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সাংবাদিক নাহিদ ইসলাম সহ অন্যরা। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪