স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে রাজনৈতিক মামলায় এজাহার নামীয় একজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি হলো- নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আমকোনা গ্রামে মাহমুদ চৌধুরী ছেলে
মাহি চৌধুরী(নাছিম)। সে আউশকান্দি ইউনিয়নের ছাত্রলীগ নেতা।
নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, পিপিএম এর দিক নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ দুলাল মিঞার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ এজাহার নামীয় পলাতক আসামিকে আউশকান্দি আমকোনা গ্রামে গোপন সংবাদ ভিত্তিতে গতকাল রাতে ৩ঘটিকায় সময় বিশেষ অভিযান চালিয়ে মাহি চৌধুরী(নাছিম) গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: কালাম হোসেন পিপিএম। গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪