টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ধীপুর ইউনিয়ন পরিষদের ৮ নং সদস্য মো: হাকিম দেওয়ান কে আটক করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ। হাকিম দেওয়ান উপজেলার ধীপুর ইউনিয়নের রব-নগরকান্দি গ্রামের আব্দুল হালিম দেওয়ানের ছেলে। আটককৃত হাকিমের বাবা জানান, রবিবার রাতে পুলিশ আমাদের বাসায় এসে মামলার ওয়ারেন্ট ছাড়াই হাকিম কে আটক করে থানায় নিয়ে যায়। তিনি আরো বলেন,আমার ছেলেকে রাজনৈতিক ভাবে ফাসানো হয়েছে।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মহিদুল ইসলাম জানান,মুন্সীগঞ্জ সদর থানার একটি মামলায় হাকিম কে আটক করে সোমবার তাকে আদালে প্রেরণ করা হয়েছে
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪