হামিদুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের চার দিন পরে নেপাল টপ্পো (৫) নামের এক শিশুর ভাসমান লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের দুলাল টপ্পোর ছেলে।প্রসঙ্গত গত ১৬ তারিখ নিজ বাড়ির পশ্চিম গলি থেকে হরিয়ে যায়।পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তার কোন খোঁজ না পেয়ে (১৭ নভেম্বর) গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে। বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের নিজ- বাড়ির মন্দিরের পাশের পুকুর থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তার লাশ উদ্ধার করে, এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) খায়রুল বাসার জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪