শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুম খানের সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত।
এসময় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলার প্রেসক্লাবের সভাপতি রাজিবুল ইসলাম রাজিব, সাধারণ সম্পাদক আলামিন হোসাইনসহ অত্র সংগঠনের সাংবাদিকগণ।
সভায় নবাগত ওসি মাসুম খান সকলের সহযোগীতা কামনা বলেন, শৈলকুপা থানাকে মাদক, সন্ত্রাস, জঙ্গিমুক্ত করতে কাজ করব। নিরীহ কোন লোককে হয়রানির শিকার হতে হবেনা। থানায় অভিযোগ দিতে এসে কোন লোক পুলিশের খারাপ আচরণে ফেরত যাবে না।
গত বুধবার তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে শৈলকুপা থানায় যোগদান করেন। তার আগে তিনি সাতক্ষীরা সদরে তদন্ত ওসি হিসেবে কর্মরত ছিলেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪