নিজস্ব প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে বন্যার পানিতে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে বন্যার পানিতে ভেসে গিয়ে তাদের মৃত্যু হয়। তারা হলেন, নালিতাবাড়ীর বাঘবের ইউনিয়নের বালুচর এলাকার রাহিজা বেগম (৪০) ও নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া এলাকার কৃষক ইদ্রিস আলী (৭৫)।
বাঘবের ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাবু রাহিজা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৭টার দিকে রাহিজা বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য তার শিশুকে নিয়ে বের হন। পরে হঠাৎ প্রবল স্রোতের টানে ভেসে যান তিনি। তবে শিশুটি একটি গাছের শিকড় ধরতে পারায় বেঁচে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেছে।
অপরদিকে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গারোবাজার থেকে বাড়ি ফেরার পথে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে কৃষক ইদ্রিস আলীর মৃত্যু হয়।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪