উপজেলা প্রতিনিধিঃ ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন এর ৯নং ওর্য়াডে শারদীয় দুর্গা পূজা পরিদর্শন করেন উপজেলা যুবদল। মোঃ মনিরুজ্জামান রুবেল ভেড়ামারা উপজেলা প্রতিনিধি, দৈনিক ভোরের খবর। ভেড়ামারা উপজেলার, চাঁদগ্রাম ইউনিয়ন এর ৯ নং ওর্য়াড এর কোদালিয়া পাড়া গ্রামের জয় মা কালী সংঘ এর আয়োজনে সনাতন ধর্মের প্রধান উৎসব শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম ও ভেড়ামারা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অত্র ইউনিয়ন এর একাধিক বার সফল সাবেক চেয়ারম্যান মোঃ জানবার হোসেন এর নির্দেশ এ পূজা মন্ডব পরিদর্শন করেন ভেড়ামারা উপজেলা যুবদলের অন্যতম যুগ্ম আহবায়ক মোঃ মনিরুজ্জামান রুবেল। এ সময় তিনি সনাতন ধর্মের প্রধান উৎসব শারদীয় দুর্গা পূজার মেলার সকল খোজ খবর নেই। উপস্থিত প্রশাসনের সাথে মতবিনিময় করেন এবং সকল প্রকার নিরাপত্তার বিষয় জানতে চান। পূজা কমিটির সভাপতি অসিম অধিকারী ও সাধারণ সম্পাদক শুসেন দেবনাথ ও যুগ্ম সাধারণ সম্পাদক কমল দেবনাথ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪