টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণে বিরত থাকা জেলে পরিবারের মাঝে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে হাসাইল বানারী ইউনিয়নের ১৫৫ জন জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়।
সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০ টায় টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য বাবু হাওলাদার, শাহিন দেওয়ান,সিদ্দিক বেপারী, আব্দুল হাই বকাউল,সেলিম খালাসি, নাজমুল ইসলাম ,উপজেলা মৎস্য দপ্তরের প্রতিনিধি আশানন্দ বিশ্বাস প্রমুখ।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪