বাবু হাওলাদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা মটুকপুর মোল্লা বাড়ি সমাজকল্যাণ সংঘ শুভ উদ্ধোধন করা হয়েছে গতকাল বিকাল ৪ টা ৩০ মিনিটে সেসময় উপস্থিত ছিলেন ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আখতার হোসেন মোল্লা,সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু,
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইঞ্জিনিয়ার মোঃ সেলিম শেখ
ম্যানেজিং ডিরেক্টর নূরতাজ বাংলাদেশ। সভাপতি তো করেন মোহাম্মদ মহিউদ্দিন মোল্লা মটুকপুর মোল্লাবাড়ি সমাজ কল্যাণ সংঘ। সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা,
সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোল্লা,
সমাজকল্যাণ সংঘর মূল কাজ হল সামাজিক ও মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করা। সমাজে দারিদ্রদের অর্থ সহ সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করা। দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। সমাজে জিপিএ ৫ প্রাপ্তদের পুরস্কৃত করা। ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।মাদক ও অপরাধ মূলক কাজ থেকে বিরত থাকা এবং অন্যকে বিরত রাখার জন্য উৎসাহিত করা। বৃক্ষরোপণ এ উৎসাহিত করা। রক্তদান কর্মসূচিতে সবাইকে উৎসাহিত করা।জ্ঞানপিপাসু ছাত্র-ছাত্রীদের জন্য গল্পের বই উপন্যাস ম্যাগাজিনের ব্যবস্থা করা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সমাজকল্যাণ সংঘ এগুলো হল লক্ষ্য ও উদ্দেশ্য।
উদ্বোধন শেষে মুনাজাত পরিচালনা করেন মটুকপুর মোল্লাবাড়ি জামে মসজিদের পেশ ইমাম জুবায়ের নাসির,এ সময় আরো উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃজসিম শেখ, মোঃ মাহবুব মল্লিক সাংগঠনিক সম্পাদক মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল। তানভীর মল্লিক সরকারি বিক্রমপুর ডিগ্রী কলেজ ছাত্রদল। আবু সাঈদ কবিরাজ ইউপি সদস্য, মাকসুদুর রহমান শরীফ ইউপি সদস্য, হাজী সামাদ মোল্লা, শাহ আলম মোল্লা,গিয়াস বেপারী,মিজান মোল্লা,লিমন মোল্লা, আরিফ মোল্লা,শাহীন মোল্লা, বিল্লাল মোল্লা,আমজাদ মোল্লা,সহ সমাজকল্যাণ সংঘের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪