ভোরের খবর ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। শনিবার বিকাল ৪টায় ভারতীয় হাই কমিশনারের গাড়ি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করে। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক উন্নয়ন, বিভিন্ন সমস্যাবলি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, তাদের মূল বক্তব্য হচ্ছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা। বিশেষ করে এই পরিবর্তনের পরে (ছাত্র-জনতার বিপ্লবে ক্ষমতার পরিবর্তন) নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যে যোগাযোগ করেছেন এবং কথা বলেছেন।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক- সেই সম্পর্ক আরও কিভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায় সেবিষয়ে আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের আমাদের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো তুলে ধরেছি। আমরা আমাদের পানি সমস্যার দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথা বলেছি- সীমান্ত হত্যা বন্ধ করা প্রয়োজন, সেই কথাগুলো আমরা বলেছি। সেই সঙ্গে সিকিউরিটির যে বিষয়টা আছে, সেটাও নিয়ে কথা বলেছি।
ভারতের হাই কমিশনারের সঙ্গে সাক্ষাতে উপ-হাইকমিশনার প্রভন বাধে উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও শামা ওবায়েদ।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪