নিজস্ব প্রতিনিধি: পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লাভিবে আকাশপথে হামলা চালিয়েছে রাশিয়া। এরপর ন্যাটো সদস্য পোল্যান্ড তার যুদ্ধবিমানকে প্রস্তুত করেছে। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, লাভিভে হামলার পর মঙ্গলবার রাতভর পোলিশ ও মিত্রবাহিনীর যুদ্ধবিমান আকাশে চক্কর দিয়েছে। আট দিনের মধ্যে এ নিয়ে তৃতীয়বার ন্যাটোর এই সদস্য দেশ নিজের প্রতিরক্ষা সক্রিয় করলো। রাশিয়ার হামলায় লাভিভে কমপক্ষে ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ হামলায় তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এতে শহরটির কেন্দ্রীয় অংশে ঐতিহাসিক ভবনগুলো ধ্বংস হয়ে গেছে। লাভিভ শহরের মেয়র অ্যানড্রিই সাদোভি বলেছেন, নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে। টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোতে অন্যদের সঙ্গে দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন, স্কুল, বাসা, ক্লিনিক সহ কমপক্ষে ৫০টি স্থাপনাকে ধ্বংস করে দেয়া হয়েছে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪