কেএম সবুজঃ জাতীয়তাবাদী শক্তিকে উজ্জীবিত করতে মেরিনার্সদের নিয়ে এবার জাতীয়তাবাদী একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। নাম দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মেরিটাইম প্রফেশনাল অ্যাসোসিয়েশন। সংগঠনটির উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন, মার্চেন্ট মেরিন ইঞ্জিনিয়ার মিনার রশিদ ও এ্যাডভোকেট সুলায়মান হোসাইন। আহ্বায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন মার্চেন্ট মেরিন অফিসার মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম এবং সদস্য সচিব প্রকৌশলী রাকিবুল হাসান। এছাড়াও সদস্য রয়েছেন,মার্চেন্ট মেরিন ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম তরিক ও আমিনুর আমিন। উল্লেখ্য, মেরিনাদের মধ্যে জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নিতে এই সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪