

টঙ্গীবাড়ী প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সন্ধ্যা ৫:৩০ মিনিটে হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদার এর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবির হালদার। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী আনোয়ার হোসেন হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জলিল বেপারী, নুর মোহাম্মদ মান,শাহিন দেওয়ান, আজগর মেলকার,বাবুল মোল্লা,ফরহাদ হোসেন বাবু,কাইয়ুম শেখ,ঢালু বেপারী,সাহেব আলি খালাসী,নুরুজ্জামান খান,আব্দুল হাই বকাউল, হাসাইল বানারী ইউপি সদস্য বাবু হালদার, দেলোয়ার সরদার,নাজমুল ইসলাম সহ ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭