ঢাকাবুধবার , ২০ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

নবীগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ১লক্ষ টাকা জরিমানা প্রদান


সেপ্টেম্বর ২০, ২০২৩ ১০:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাস, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন এর মোস্তফাপুর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জসিম উদ্দিনের পুত্র রুমান আহমেদ নামের এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার।অভিযানকালে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় আনুমানিক প্রায় ৭০০ ফিট পাইপ ও দুইটি মেশিন ধ্বংস করা হয়।এ সময় আইনি সহায়তা করেন নবীগঞ্জ ইনাতগঞ্জ ফাঁড়ির একদল পুলিশ।বালু উত্তোলন বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন,অবৈধভাবে বালু উত্তোলন এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।