

টঙ্গীবাড়ী প্রতিনিধি: সরকারের ঘোষনা অনুযায়ী নির্ধারিত দামে আলু বিক্রি হচ্ছে কিনা সেজন্য আলুর বাজার মনিটরিং করেন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান। বৃহস্পতিবার সকালে হাসাইল বাজারের বিভিন্ন আলুর দোকানে ঘুরে ঘুরে তিনি খোজ-খবর নেন। এছাড়াও ভোক্তা পর্যায়ে আলুর সর্বোচ্চ খুচরা মূল্য ৩৭ টাকা বিক্রি করতে মাইকিং করান তিনি। বাজার মনিটরিং এর সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহিন দেওয়ান, বাবু হাওলাদার, দেলোয়ার সর্দার,কাইয়ুম শেখ,নাজমুল ইসলাম, সিদ্দিক বেপারী প্রমুখ।ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান জানান, আমাদের বাজারে সরকার নির্ধারিত মূল্যেই ৩৭ টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭