ঢাকাবুধবার , ২০ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


সেপ্টেম্বর ২০, ২০২৩ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

সাগর আহম্মেদ গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার ও আইন- শংঙ্খলা কমিটির সভাপতি রাসেল মিয়া’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন শৃংখলা কমিটির প্রধান উপদেষ্ঠা গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু ।(১৮ সেপ্টেম্বর) সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ, সিনিয়র উপজেলা মৎস্য কমকর্তা এমরান হোসেন চৌধুরী, চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও কামদয়িা ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, সাধারণ সম্পাদক আবু রুশদ মোঃ শরিফুল ইসলাম জর্জ, গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স, রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল হক চৌধুরী ডিউক,মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রমুখ।পরে জাতীয় সংসদ সদস্য দুুস্থ অচ্ছল মানুষের মাঝে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।